রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছানোর পরপরই ফেরিটি দুর্ঘটনায় পড়ে বলে বলে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান।
তিনি বলেন, ওই ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। দুটি ট্রাক ও যাত্রীরা নামার পর ফেরিটি কাত হয়ে ডুবে যায়।
ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের ডুবুরি দল সেখানে তল্লাশি চালাচ্ছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন। তবে কীভাবে ফেরিটি ডুবে গেল- সে বিষয়ে কোনো তথ্য তিনি দিতে পারেননি।
পাটুরিয়া নৌ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, হতাহতের কোনো খবর তারা এখন পর্যন্ত পাননি।
“প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তিনটি ট্রাক ভেসে গেছে। ট্রাক ছাড়াও ফেরিতে কয়েকটি মোটর সাইকেল, প্রাইভেট কার ছিল। কতজন লোক ছিল সেটা এখনও নিশ্চিত নয়